দিনমজুরকে জবাই করে হত্যা, স্ত্রী ও ছেলে পলাতক

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামে নিজ বাড়ির বারান্দায় মনিরুল ইসলাম (৫০) নামে এক দিনমজুরকে জবাই করে হত্যা করা হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর দেড়টার মধ্যে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী পাপিয়া খাতুন (৪৫) ও ছেলে রাজু (২৩) পলাতক রয়েছেন।

জীবননগর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

নিহত মনিরুল উপজেলার বালিহুদা গ্রামের মৃত দিদার উদ্দিন মণ্ডলের ছেলে। এ ঘটনার পর থেকে মনিরুলের স্ত্রী পাপিয়া খাতুন (৪২) ও ছেলে রাজু (২৫) পালিয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, এক মাস আগে মাধবপুর গ্রামে জমি কেনেন মনিরুল। তিনি স্ত্রী পাপিয়া খাতুনকে নিয়ে সেখানে বাস করতেন। আজ শনিবার বেলা ১টার দিকে প্রতিবেশীরা মনিরুলের গলাকাটা লাশ ঘরে পড়ে থাকতে দেখে জীবননগর থানা-পুলিশে খবর দেয়।

প্রতিবেশী আকিদুল ইসলাম বলেন, ঘটনার পর মনিরুলের ছেলে রাজু তাঁর কাছে মোবাইল ফোনে খবর নেন তাঁর বাবা মারা গেছে কি না? এ কারণে তাঁরা সন্দেহ করছেন, হত্যাকাণ্ডের সঙ্গে ছেলে রাজু ঘটনার জড়িত থাকতে পারেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং পলাতকদের আটকে পুলিশ অভিযান শুরু করেছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।