টঙ্গীতে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনাবিহীন একটি ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের আওতাধীন খোলা একটি ম্যানহোলে হঠাৎ পড়ে যান ওই নারী। আশপাশের লোকজন তাকে উদ্ধারে চেষ্টা চালান, কিন্তু সফল না হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বলেন, “ঘটনার খবর পেয়ে আমাদের দল ম্যানহোলে তল্লাশি চালাচ্ছে। ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর এবং ভারী বৃষ্টির কারণে এটি পানিতে পরিপূর্ণ।”

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।”

নিখোঁজ নারীর সন্ধানে এখনো অভিযান চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।