আজ মালয়েশিয়ায় থাইল্যান্ড ও কম্বোডিয়ার বৈঠক

মালয়েশিয়ায় বৈঠকে বসছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা। মূলত প্রাণঘাতী সীমান্ত সংঘাত বন্ধে যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে আজ সোমবার (২৮ জুলাই) এই বৈঠকে বসছেন তারা।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় মার্কিন কর্মকর্তারা সহায়তা করবেন। 

থাইল্যান্ড সরকার জানায়, আসিয়ান জোটের বর্তমান চেয়ার মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এই আলোচনায় তারা অংশ নিচ্ছে। অন্যদিকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, যুক্তরাষ্ট্র এই বৈঠকের সহ-আয়োজক। আর এতে চীনও অংশ নিচ্ছে।

বিবাদমান দুই দেশের প্রতিনিধিদের অনুরোধে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই আলোচনায় সভাপতিত্ব করতে পারেন বলে জানায় মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, শান্তি প্রচেষ্টায় সহায়তার জন্য তাঁর দপ্তরের কর্মকর্তারা মালয়েশিয়ায় অবস্থান করছেন। এক বিবৃতিতে রুবিও বলেন, ‘আমরা চাই, যত দ্রুত সম্ভব এই সংঘাত শেষ হোক।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি বিশ্বাস করেন, উভয় দেশের নেতারা সংঘাতের অবসান চান।

গত মে মাসের শেষ দিকে থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত সংঘর্ষে কম্বোডিয়ার এক সেনা নিহত হন। এই ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। গত বৃহস্পতিবার আবার সংঘর্ষ শুরু হয়। এক দশকের বেশি সময়ের মধ্যে তা সবচেয়ে ভয়াবহ সংঘাতে রূপ নেয়।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।