ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ বাড়লো

ওমানে অবস্থানরত প্রবাসী কর্মীদের বৈধকরণের মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে কেউ নিজ থেকে বৈধকরণের জন্য যোগাযোগ করলে জরিমানাও দিতে হবে না।

ওমানে অবস্থানরত অবৈধ প্রবাসীদের সুখবর দিয়েছেন আজ বুধবার (৩০ জুলাই) রাতে  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

তিনি লেখেন, যাদের বৈধ কাগজ নেই তাদের এই সুযোগ গ্রহণ করার অনুরোধ করছি। প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন।

জনসাধারণের অনুরোধ ও উপকারভোগীদের প্রয়োজনীয় সুযোগ দেওয়ার স্বার্থে এ সময়সীমা বাড়ানো হয়েছে উল্লেখ করে ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তে আরও অধিকসংখ্যক প্রবাসী ও নিয়োগকর্তা শ্রম আইনের আওতায় বৈধতা পাওয়ার সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বড় সুযোগ। তবে সময়মতো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে জেল-জরিমানার মুখে পড়ার ঝুঁকি রয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।