খালেদা জিয়ার কণ্ঠ নকল করে চাঁদাবাজি, সাড়ে ৫ কোটি টাকা ফ্রিজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠ নকল করে এবং নিজেকে তার লিয়াজোঁ অফিসার হিসেবে পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ১৩টি ব্যাংক হিসাব ফ্রিজ করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আদালতের আদেশ অনুযায়ী, এসব হিসাব থেকে মোট ৫ কোটি ৩ লাখ ৩ হাজার ৭৮২ টাকা অস্থায়ীভাবে জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।

তিনি বলেন, সিআইডির অনুসন্ধান চলাকালে বিভিন্ন রিপোর্ট, ডকুমেন্ট এবং ব্যাংক হিসাব বিশ্লেষণে দেখা গেছে, মোতাল্লেস হোসেন এবং তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে প্রায় ২৬ দশমিক ৮৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তিনি আরও জানান, এই অর্থের সঙ্গে অর্থপাচার এবং অবৈধভাবে অর্জিত সম্পদের সম্পর্ক রয়েছে কি না, তা যাচাই করতে তার স্থাবর সম্পত্তি ও আর্থিক কার্যক্রম বিশ্লেষণের কাজ চলমান রয়েছে।

এদিকে, এই প্রতারণার ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করার কাজও চালিয়ে যাচ্ছে সিআইডি।

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের এমন ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

খবরওয়ালা/এসআাই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।