সময়ের সাথে সাথে দিন বদলায়। এরই মাঝে ঘটে চলে নানা ঘটনা যা গাঁথা হয় ইতিহাসের পাতায়। এই ইতিহাস আমাদের শেকড়। এটি আমাদের চলার পথে নতুন আশার আলো জ্বালে।
আজ ২ আগস্ট ২০২৫ একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের পাতায় আজকের দিনটি, কী ঘটেছিল এই দিনে।
ঘটনাবলি
১৭১৮ – স্পেনের বিরুদ্ধে লন্ডনে ব্রিটেন, ফ্রান্স, অস্ট্রিয়া ও হল্যান্ড- এই চতুঃশক্তির মৈত্রী জোট হয়।
১৭৯০ – যুক্তরাষ্ট্রে প্রথম আদমশুমারি শুরু হয়।
১৮৫৮ – ব্রিটিশ রাজতন্ত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার গ্রহণ করে এবং ভারতের সর্বোচ্চ শাসককে ‘ভাইসরয়’ পদবি দেয়া হয়।
১৯১৪ – সোভিয়েত সেনাবাহিনী পূর্ব প্রুশিয়া দখল করে।
১৯২২ – চীনে টাইফুনের আঘাতে ৬০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
১৯৩৪ – জার্মানির স্বৈরশাসক রূপে এডলফ হিটলারের আত্মপ্রকাশ ঘটে।
১৯৩৫ – গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট জারি।
১৯৫৩ – ভারতে গভর্নমেন্ট অব ইন্ডিয়া জারি করা হয়।
১৯৫৫ – সোভিয়েত ইউনিয়ন প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়।
১৯৭২ – বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় বলিভিয়া।
১৯৯০ – ইরাকি ট্যাঙ্ক ও পদাতিক বাহিনী কুয়েত দখল করে।
২০১০ – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেতন-ফি বৃদ্ধির প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালায়।
২০১৮ – সাঁওতালি উইকিপিডিয়ার যাত্রা শুরু।
জন্ম
১৬৯৬ – প্রথম মাহমুদ, উসমানীয় খলিফা।
১৮৪১ – বিজয়কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্মসমাজের আচার্য ও সমাজ সংস্কারক।
১৮৬১ – আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, বাঙালি রসায়নবিদ, বিজ্ঞানশিক্ষক, দার্শনিক ও কবি।
১৮৬৮ – হীরালাল সেন, বাংলা চলচ্চিত্রের প্রাণপুরুষ।
১৮৭৬ – পিঙ্গালি ভেঙ্কাইয়া, স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের জাতীয় পতাকার নকশাকার।
১৮৮৭ – টমি ওয়ার্ড, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৮৯২ – জ্যাক এল. ওয়ার্নার, কানাডীয়-মার্কিন চলচ্চিত্র নির্বাহী।
১৮৯৯ – মহেন্দ্রনাথ দত্ত, মুদ্রণ শিল্পের ও প্রকাশনা জগতের খ্যাতনামা ব্যক্তিত্ব।
১৯০০ – হেলেন মর্গান, মার্কিন অভিনেত্রী।
১৯২৩ – শিমন পেরেজ, পোলীয় বংশোদ্ভূত ইসরাইলি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট।
১৯২৫ – হোর্হে রাফায়েল বিদেলা, আর্জেন্টিনার জেনারেল, রাজনীতিবিদ এবং ৪৩তম প্রেসিডেন্ট।
১৯৩১ – ভিলিয়াম শ্রইফ, চেক ফুটবলার।
১৯৭৬ – স্যাম ওয়ার্থিংটন, ইংরেজ-অস্ট্রেলিয়ান অভিনেতা এবং প্রযোজক।
মৃত্যু
৮৫৫ – আহমদ বিন হাম্বল, আরব ধর্মতত্ত্ববিদ এবং আইনবিদ।
১৮৪৪ – রামকমল সেন, এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সচিব, অভিধান প্রণেতা ও ব্যাঙ্ক অফ বেঙ্গলের আজীবন দেওয়ান।
১৮৪৯ – মুহাম্মদ আলি পাশা, উসমানীয় সেনাবাহিনীর আলবেনীয় কমান্ডার।
১৯২২ – আলেকজান্ডার গ্রাহাম বেল, স্কটিশ বিজ্ঞানী এবং উদ্ভাবক।
১৯২৩ – ওয়ারেন জি. হার্ডিং, যুক্তরাষ্ট্রের ২৯তম প্রেসিডেন্ট।
১৯৩৪ – পল ভন হিন্ডেনবার্গ, জার্মানির তৎকালীন প্রেসিডেন্ট ও প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির সেনাবাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল।
১৯৭৬ – ফ্রেডিরিক এ্যান্টন ক্রিস্টিয়ান ল্যাং, অস্ট্রীয়-মার্কিন চলচ্চিত্র নির্দেশক, চলচ্চিত্রকার।
১৯৮০ – রামকিঙ্কর বেইজ, প্রখ্যাত ভারতীয় বাঙালি ভাস্কর।
১৯৯৩ – কমল মিত্র, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
২০১৬ – আহমেদ হাসান, মিশরীয়-মার্কিন বিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।
খবরওয়ালা/এফএস



