বাড়ি ফেরার পথে নিখোঁজ দুই বোনের সন্ধান মেলেনি এখনও

ব্রাহ্মণবাড়িয়ায় মামাবাড়ি থেকে ফেরার পথে দুই বোন নিখোঁজ হয়েছে। তারা হলো সরাইলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনী গ্রামের অটোরিকশাচালক ছবীর মিয়ার মেয়ে নুসরাত জাহান (১২) ও ইসরাত জাহান মীম (৫)।

পরিবার জানায়, গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে তারা দুই বোন মামার বাড়ি বুড্ডা থেকে কুচনী গ্রামের নিজ বাড়িতে ফেরার উদ্দেশে রওনা হয়। তবে বাড়ি ফেরেনি। আত্মীয় স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেও তাদের সন্ধান মেলেনি।

গতকাল শুক্রবার(১ আগস্ট) শিশুদের বাবা ছবীর মিয়া সরাইল থানায় সাধারণ ডায়েরি করেছেন। সন্তানদের খুঁজে পেতে প্রশাসনসহ দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী জানান, শুক্রবার দুপুরে নিখোঁজ শিশুদের বাবা জিডি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, রোজই তারা মামার বাড়ি ও নিজেদের বাড়িতে আসা যাওয়া করে। এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। আমরা আমাদের মতো চেষ্টা করছি। 
 

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।