রায়েরবাজার গণকবরের ১১৪ মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, জুলাই আন্দোলনে রায়েরবাজারে গণকবর দেওয়া ১১৪ মরদেহ তোলা হবে।

শনিবার (২ আগস্ট) সকালে রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘রায়ের বাজারের বুদ্ধিজীবী কবর স্থানের গণকবরে থাকা ১১৪টি মরদেহ শনাক্তের প্রক্রিয়া চলছে, পরিবার চাইলে কবর থেকে তুলে পোস্টমর্টেম করা হবে। কেউ চাইলে মরদেহ নিয়ে তার ইচ্ছা মতো জায়গায় কবর দিতে পারবে।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যারা গণকবর দিয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে।’

এদিকে মোহাম্মদপুর থানা পরিদর্শনে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন গোপন বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন গুপ্ত মিটিং আইনশৃঙ্খলায় প্রভাব ফেলবে না। নাশকতার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে। এর সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর যে বা যারাই ষড়যন্ত্রে যুক্ত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশকে অস্থিতিশীল করার জন্য যেকোনো বাহিনীর যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।