খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২ আগস্ট ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। বুধবার এই ঘোষণা দেওয়ার পর শুক্রবার থেকে তা কার্যকর হয়। ট্রাম্প জানান, রাশিয়া থেকে অস্ত্র এবং জ্বালানি তেল কেনার কারণে ভারতকে আলাদা করে শাস্তি পেতে হবে।
এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় স্বার্থ এবং বৈশ্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়েই জ্বালানি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।
এমন পরিস্থিতিতে ট্রাম্প আবারও মুখ খুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এক পোস্টে তিনি লেখেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না, প্রধানমন্ত্রী মোদি এখনও আমার টুইট, বিবৃতি বা শুল্ক সংক্রান্ত মন্তব্যের কোনও জবাব দেননি। আমরা ভারতকে বড় বড় চুক্তি দিয়েছি, প্রতিরক্ষা সহায়তা দিয়েছি। অথচ তিনি একেবারে নীরব। এমনকি একটা ধন্যবাদও দেননি।’
ট্রাম্প আরও লেখেন, ‘ভুলে যাবেন না, আমিই সেই ব্যক্তি যিনি ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করেছিলাম। অন্য কেউ সেটা পারতো না। অনেকে বলেছিল, এজন্য আমার নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল। আমেরিকান কর্মীরা ক্ষতিগ্রস্ত হলেও ভারত প্রথম থেকেই লাভবান হয়েছে। আমি সবসময় মোদিকে পছন্দ করি। কিন্তু এই ধরণের অবহেলা বা অসম্মান ভোলার নয়। এটা ব্যবসার জন্য খারাপ, বন্ধুত্বের জন্যও খারাপ।’
খবরওয়ালা/এন