যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

কক্সবাজারের পেকুয়ায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ আজিজ উদ্দিন সিকদার (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে।  

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নুইন্যামুইন্যা ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটককৃত আজিজ উদ্দিন পেকুয়া সদর ইউপির বিলহাসুরা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের পুত্র।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় আরও একজন কৌশলে পালিয়ে গেলেও আটক ব্যক্তির কাছে দেশীয় অস্ত্র পাওয়া যায়।

খবরওয়লা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।