‘মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে সরকারি চাকরিজীবীদের তথ্য নিচ্ছে সরকার’

মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি পাওয়া সরকারি চাকরিজীবীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

সোমবার (৪ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

ফারুক-ই-আজম বলেন, ‘মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে যেসব সরকারি চাকরিজীবী চাকরি পেয়েছেন, তাদের সংখ্যা ৯০ হাজারের মতো। তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর দেখা যাবে, তাদের মধ্যে কারা ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরি নিয়েছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি অভিযোগ করেন, বিগত সরকারের আমলে অনেকেই আদালতের মাধ্যমে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করেছেন, অথচ তাদের প্রকৃতপক্ষে মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি বলেন, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) নামক একটি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আদালত অনেককে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিতে আপিল বিভাগের একটি সমন্বিত নির্দেশনার জন্য আদালতের শরণাপন্ন হবে।

আলোচনাসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘রাজনৈতিক কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভক্তি তৈরি করা উচিত নয়। তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এমনকি জেলেও গেলে তাদের জন্য ডিভিশনের ব্যবস্থা রাখা প্রয়োজন।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।