খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
রাজধানী ঢাকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. সাইফুল ইসলাম জনিকে (৩১) গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার (০৪ আগস্ট) দিবাগত রাত ১টা ৫০ মিটিরে সময় র্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, তথ্য-প্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে জনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম জনি ডিএমপি, যাত্রাবাড়ী থানার প্রসেস নং-১২০৪১, তারিখ- ২০/০৭/২০২৫ খ্রিঃ এর সাজাপ্রাপ্ত আসামি। জনিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
খবরওয়ালা/এমইউ