সড়ক ডুবে গেছে, সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা

রাঙামাটির বাঘাইছড়ির মাচালং এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে সাজেকের সঙ্গে সড়কপথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে সাজেক ও মাচালং বাজার এলাকায় আটকা পড়েছেন ৫৮৩ জন পর্যটক।

মঙ্গলবার (০৫ আগস্ট) সকাল থেকে সাজেকের সঙ্গে সরাসরি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর বাঘাইহাট জোন কাজ করছে। পর্যটকদের বিকল্প উপায়ে নৌকা ও বাঁশের ভেলায় করে নিরাপদ স্থানে সরিয়ে আনা হচ্ছে।

05c186507cae8446f202224303d3e25ffd033a0da9fb4f95 সড়ক ডুবে গেছে, সাজেকে আটকে পড়েছেন পর্যটকরা

সাজেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘সড়কের ওপর ৫-৬ ফুট পানি উঠেছে। এই অবস্থায় কোনোভাবে যানবাহন চলাচল সম্ভব নয়।’

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আকতার ‘বলেন, আটকে পড়া অনেক পর্যটক সড়ক ডুবে যাওয়া অংশটি বাঁশের ভেলায় বা নৌকায় করে পারাপার করছেন। যাঁরা ব্যক্তিগত গাড়ি নিয়ে বেড়াতে এসেছেন, তাঁরা পুনরায় সাজেকে ফিরে গেছেন। সড়ক থেকে পানি নেমে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।’

দীঘিনালা-সাজেক সড়কের

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।