ঠাকুরগাঁওয়ে জুলাই কনসার্টে সংঘর্ষ, ছুরিসহ যুবক আটক

ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে অনুষ্ঠিত ‘জুলাই কনসার্টে’ দুই পক্ষের সংঘর্ষের সময় জনি (২২) নামের এক যুবককে ছুরিসহ আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

আটক জনি ঠাকুরগাঁও শহরের ফকিরপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত কনসার্ট চলাকালে দুই পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হলে কনসার্টস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় জনিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং তার দেহ তল্লাশি করে ১০ ইঞ্চি লম্বা একটি ছুরি উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জনি নামে এক যুবককে আটক করা হয়েছে, তার কাছ থেকে একটি ধারালো ছুরি জব্দ করা হয়েছে।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।