নোয়াখালীতে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ৬

নোয়াখালীর বেগমগঞ্জে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ৬ যাত্রী। তারা সবাই ওমান প্রবাসী এক ব্যক্তিকে আনতে ঢাকায় গিয়েছিলেন। 

বুধবার (৬ আগস্ট) ভোরে নোয়াখালীর জেলার চন্দ্রগঞ্জপূর্ব বাজারে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ছয়জন নিহত এবং একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত এবং আহতদের এখনো পরিচয় পাওয়া যায়নি।

চৌমুহনী ফায়ার স্টেশন থেকে জানায়, বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে ৬টা ৫ মিনিটে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু হয়। ফায়ার স্টেশনের একটি ইউনিট উদ্ধারে অংশ নেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লি গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন স্বজনদের নিয়ে একটি হাইজ মাইক্রোবাস যোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ভোরে মাইক্রোবাসটি চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদিশপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এ সময় বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিমসহ ৬ জন নিহত হয়। হতাহতদের উদ্ধার করে নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।