ভারতকে ট্রাম্পের হুমকি, ২৪ ঘণ্টার মধ্যে আসতে পারে দুঃসংবাদ

ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, এই ঘোষণা আসতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই।

মঙ্গলবার (৫ আগস্ট) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। এতে ওয়াশিংটন ক্ষুব্ধ।

ট্রাম্প বলেন, “ভারত আমাদের ভালো বাণিজ্যিক অংশীদার নয়। তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে, কিন্তু আমরা তেমন সুবিধা পাই না। সে কারণেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত থাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হার আরও বাড়ানো উচিত।”

আগামী ৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের নতুন পাল্টা শুল্ক নীতি কার্যকর হচ্ছে। এর আগেই সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বৃদ্ধির ইঙ্গিত দেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের মতে, ভারত রাশিয়া থেকে জ্বালানি কিনে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করছে। আর এ নিয়েই দুদেশের সম্পর্কে টানাপোড়েন বাড়ছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ভারতকে অন্যায়ভাবে নিশানা করা হচ্ছে। তারা দাবি করে, একসময় যুক্তরাষ্ট্রই চেয়েছিল ভারত যেন রাশিয়া থেকে তেল কিনে, যাতে বিশ্ববাজারে মূল্য নিয়ন্ত্রণে থাকে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।