খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 23শে শ্রাবণ ১৪৩২ | ৭ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
নারায়ণগঞ্জে নানা অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের দুই শীর্ষ নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছেন।
বুধবার (৬ আগস্ট) রাতে নাসিক ৬ ও ৪ নং ওয়ার্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও তরুণ দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি টিএইচ তোফা এবং নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এস এম আসলাম।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, বিএনপি নেতা তোফা ও আসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তারা বর্তমানে ডিবির হেফাজতে রয়েছেন।
খবরওয়ালা/এফএস