নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে জবাই করে হত্যা

নাটোরের লালপুরে গোপালপুর-লালপুর সড়কে এক প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে জবাই করে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম সাইদুর রহমান (৩৫)। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনগ্রাম এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর মিলস হাইস্কুলের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইদুর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে প্রাইভেটকারে করে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গাড়ি থামিয়ে ভেতরেই তাকে কুপিয়ে ও গলা কেটে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। মৃত্যুর আগে রক্তাক্ত অবস্থায় গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করলেও সড়কের পাশেই তার মৃত্যু হয়।

চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লালপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সঙ্গে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় নিশ্চিত করে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম জানান, সাইদুরকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার প্রাথমিক আলামত পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং গাড়িতে থাকা এক যাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হত্যার কারণ উদ্ঘাটনে একাধিক তদন্ত টিম কাজ করছে। দ্রুতই বিস্তারিত জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।