স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা স্বামীর, ভিডিও ভাইরাল

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা এবং দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে মো. খলিলুর রহমান (৮০) তার স্ত্রী খোশেদা বেগমকে (৭০) ঘর থেকে টেনে উঠানে আনেন। এ সময় তার নাতি মো. খোকন (১৯) ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী খোশেদা বেগম। অভিযোগ রয়েছে, স্বামী সঠিক চিকিৎসার ব্যবস্থা না করে উল্টো নির্যাতন চালাতেন। ঘটনার দিন বিছানায় মলত্যাগ করায় ক্ষিপ্ত হয়ে খলিলুর রহমান কোদাল দিয়ে গর্ত খুঁড়ে তার গায়ে মাটি চাপা দিতে থাকেন এবং লাঠি দিয়ে আঘাত করেন।

প্রতিবেশী হাফিজ বলেন, খলিলুর রহমান সাধারণত ঝামেলায় জড়ান না এবং স্ত্রী অসুস্থ হওয়ার পর সেবা করতেন, তবে আজকের ঘটনা দুঃখজনক। আরেক প্রতিবেশী সুজন জানান, স্ত্রী চোখে ভালো দেখেন না; কথা না শোনায় এ ঘটনা ঘটে। নাতির ফেসবুক পোস্টে বিষয়টি ছড়িয়ে পড়ে।

শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। স্থানীয়রা জানিয়েছেন, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হয়েছে, তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, ভিডিও দেখে নিশ্চিত হয়েছি, ঘটনাটি মর্মান্তিক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।