বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে আক্তারুল ইসলাম (৪০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সূত্রের তথ্য নিয়ে অভিযান পরিচালনা করেন।

আক্তারুল পুটখালী গ্রামের উত্তরপাড়ার আতিয়ার রহমান বাবুর ছেলে। বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার থেকে ৩০০ গজ ভিতরে তিনি অস্ত্র বিক্রি করছিলেন।

অভিযানে আক্তারুলের কাছ থেকে ইতালির তৈরি একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খুরশিদ আনোয়ার জানান, অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।