সিলেটে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবদল কর্মীকে হত্যা

সিলেটের গোলাপগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে রনি হোসাইন (৩০) নামের এক যুবদল কর্মীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাত দেড়টার সময় পৌর শহরে এই ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

স্থানীয়রা জানান, হত্যার কয়েক ঘণ্টা আগে রনি হোসাইন ফেসবুক আইডিতে রাজুর বিরুদ্ধে কিছু পোস্ট করেন। এই বিষয়েই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লা বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে রাজুর নাম শনাক্ত করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আসল দোষীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতিও চলছে।

 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।