লক্ষ্মীপুরে নৌকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতিতে নৌকায় রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার জেলের মধ্যে আমজাদ হোসেন (৪২) নামের একজন মারা গেছেন। গত শনিবার রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি প্রাণ হারান।

নিহত আমজাদ রায়পুর উপজেলার চরবংশী এলাকার সৈয়দ আহমদের ছেলে। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রামগতি মৎস্য অবতরণ কেন্দ্রের সামনে বয়ারচর ব্রিজঘাট এলাকায় নৌকায় রান্নার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। নৌকায় থাকা পাঁচ জেলের মধ্যে একজন নদীতে ঝাঁপিয়ে পড়েন এবং বাকিরা দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় আমজাদ মারা যান।

অপর তিন দগ্ধ ব্যক্তি হলেন আবুল খায়ের (৪০), গণি খাঁ (৪৫) ও ফারুক হোসেন (৩৯), যারা চরবংশী এলাকার বাসিন্দা। তারা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি রয়েছেন।

ওসি কবির হোসেন জানান, অন্যান্য তিনজনের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসক জানিয়েছেন, ফারুকের শরীরের ৪৫ শতাংশ, খায়েরের ৩৫ শতাংশ এবং গণির ৫০ শতাংশ দগ্ধ হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।