দক্ষিণাঞ্চলের বিপৎসীমার ওপরে ১০ নদীর পানি

দক্ষিণাঞ্চলের ১০টি নদীর পানি পূর্ণিমার প্রভাবে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া আরও কয়েকটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি। এতে করে বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে।

রবিবার (১০ আগস্ট) রাত পৌনে ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম।

মো. তাজুল ইসলাম জানান, বর্ষা মৌসুমে বিভাগের গুরুত্বপূর্ণ বেশকটি নদীর পানি প্রবাহ পর্যবেক্ষণ করা হয়। এর মধ্যে সর্বশেষ রবিবার রাত পৌনে ৮টার রিপোর্ট অনুযায়ী দক্ষিণাঞ্চলের ১০টি নদীর পানি পূর্ণিমার প্রভাবে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে বিভাগের নিম্নাঞ্চলের অনেক এলাকা তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যানুযায়ী, বরিশালের কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝালকাঠির বিষখালী পয়েন্টে নদীর বিপৎসীমার ২ সেন্টিমিটার, বরগুনার বেতাগী উপজেলার বিষখালী পয়েন্টে নদীর পানি ১৬ সেন্টিমিটার, ভোলার দৌলতখান উপজেলার সুরমা-মেঘনা পয়েন্টে নদীর পানি ৩০ সেন্টিমিটার, ভোলার তজুমদ্দিন উপজেলার সুরমা-মেঘনা পয়েন্টে নদীর পানি ৮২ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট পয়েন্টে তেঁতুলিয়া নদীর পানি ৯ সেন্টিমিটার, পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বুড়িশ্বর/পায়রা পয়েন্টে নদীর পানি ৫ সেন্টিমিটার, বরগুনার বিষখালী পয়েন্টে নদীর পানি ২০ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালী পয়েন্টে নদীর পানি ২৭ সেন্টিমিটার, উমেদপুর পয়েন্টে কচা নদীর পানি ১৫ সেন্টিমিটার ও পিরোজপুরের বলেশ্বর পয়েন্টে নদীর পানি ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বিভিন্ন নদীর পানি বাড়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. তাজুল ইসলাম বলেন, পূর্ণিমার প্রভাবে নদীর পানি বেড়েছে। তবে বন্যার কোনো প্রভাব নেই।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।