মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন।

রবিবার (১০ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে নিমতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হানিফ পরিবহনের সুপারভাইজার মো. বাচ্চু (৩৫)। তার বাড়ি বরিশাল।

আহতরা হলেন—বরিশাল সদরের রউনত (১৯), ফরিদপুরের ভাঙার মোহাম্মদ লুৎফর (৬০) এবং বরিশালের বাকেরগঞ্জের রায়হান (২৫)।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থেমে থাকা মালবাহী ট্রাককে অতিক্রম করতে গিয়ে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

তিনি বলেন, আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মো. বাচ্চুকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিকী জানান, নিহতের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। স্বজনরা এলে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।