দৌলতপুরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কুষ্টিয়ার দৌলতপুরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গত শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আল্লারদর্গা বাজার থেকে আজিবর আলী (৩৬) নামে ৪ বছরের দন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

দৌলতপুরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ‘গ্রেফতার

দৌলতপুরে দন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 

গ্রেফতারকৃত আসামি দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদীপুর দাড়েরপাড়া গ্রামের মৃত লালন মন্ডলের ছেলে। র‌্যাব সূত্র জানায়, সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার জিআর-৮৫/১২ বিশেষ ক্ষমতা আইনের মামলার ৪ বছরের কারাদন্ডের পলাতক আসামি আজিবর আলীর অবস্থানের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানিক দল দৌলতপুর উপজেলার বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে দীর্ঘ ১২ বছর আত্মগোপনে ছিল।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।