জয়ার প্রেম ও প্রেমিকের কথা প্রকাশ করলেন নিজেই

বড় পর্দা, পুরস্কার ও সামাজিক বার্তা নিয়ে অনায়াসে কথা বললেও ব্যক্তিগত ভালোবাসার গল্প এতদিন আড়ালেই রেখেছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বহু বছর নীরব থাকার পর অবশেষে জানালেন, তিনি দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন।

বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা জয়া ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। ছবির প্রচারণায় কলকাতায় অবস্থানরত অবস্থায় ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি, তবে তিনি মিডিয়া জগতের কেউ নন।’

2Q== জয়ার প্রেম ও প্রেমিকের কথা প্রকাশ করলেন নিজেই

প্রেম ও প্রেমিক প্রসঙ্গে জয়া জানান, তার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা বেশি জরুরি। আজীবন সেই বন্ধুত্ব বজায় রাখাই আসল বিষয়। দীর্ঘ ভ্রমণ ও শুটিং সত্ত্বেও তার সঙ্গী কোনো অভিযোগ না করে সবসময় সমর্থন দিয়ে যান, যা তার কাছে বিরল মানসিকতা।

বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই জানিয়ে জয়া বলেন, ‘বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টিকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। আগের অভিজ্ঞতার কারণে বিয়ে নিয়ে কিছুটা ভয়ও আছে।’

জয়ার মতে, তাদের সম্পর্কের অন্যতম শক্তি হলো গোপনীয়তা। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন, শান্ত স্বভাব ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়াই সম্পর্ককে দৃঢ় করেছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।