শেখ হাসিনার পক্ষে মামলা লড়তে জেড আই পান্নার আবেদন আমলে নেননি আদালত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা লড়তে আবেদন জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। সুপ্রিম কোর্টের এই আইনজীবী আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে এ আবেদন করেন।

আইনজীবী জেড আই খান পান্নার আবেদন আমলে নেননি ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল জানিয়েছেন, এই মুহূর্তে কোনো আবেদন গ্রহণ করা সম্ভব নয়।

ট্রাইব্যুনাল আরও জানান, শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলার এ পর্যায়ে এসে আসামির পক্ষে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই।

জেড আই পান্নার আবেদনটি আদালতে তোলেন মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান বোন আইনজীবী নাজনীন নাহার।

খবরওয়ালা/এমেএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।