সুনামগঞ্জ সীমান্তে বিপুল প‌রিমাণ ভারতীয় পণ্য জব্দ

ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের সীমান্ত দিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ব্লেজারের কাপড় জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)। যার আনুমানিক মূল্য ১৪ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি জানায়, সোমবার (১১ আগস্ট) সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকায় মালিকবিহীন অবস্থায় কাপড়গুলো জব্দ করা হয়। বাংলাদেশের অভ্যন্তরে ২১০০ মিটার কাপড় পাওয়া যায়। পরে সেগুলো বাঙালভিটা বিওপিতে নিয়ে আসা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।’

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।