নরসিংদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদীর মনোহরদীতে ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে রিয়াদ (১৫) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেল ৫টায় খিদিরপুর ইউনিয়নের মনতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ পশ্চিম মনতলা গ্রামের খোকন মিয়ার ছেলে এবং খিদিরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে মনতলা ফাজিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল খেলায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মারামারিতে কয়েকজন আহত হয়। পরদিন বুধবার বিকেলে একই মাঠে খেলা চলাকালে বিকেল ৫টার দিকে রামপুর গ্রামের তায়েব ও পরশের নেতৃত্বে ৮-১০ জন যুবক মাঠে প্রবেশ করে রিয়াদের ওপর হামলা চালায়। উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত রিয়াদকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা খোকন মিয়া জানান, আগের দিনের খেলাকে কেন্দ্র করে আজ তার ছেলেকে পরিকল্পিতভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।

মনোহরদী থানার ওসি আব্দুল জাব্বার জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।