রায়হান রাফীর ভৌতিক সিনেমায় সিয়াম-তুষি জুটি

রায়হান রাফীর ভৌতিক সিনেমায় সিয়াম-তুষি জুটিভৌতিক গল্প নিয়ে নতুন সিনেমা বানাচ্ছেন নির্মাতা রায়হান রাফী। কয়েক দিন ধরে গুঞ্জন ছিল, ‘আন্ধার’ নামের এই ছবিতে অভিনয় করবেন সিয়াম আহমেদ। এবার জানা গেল, তাঁর সঙ্গে থাকছেন নাজিফা তুষি।

তুষিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল তিন বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘হাওয়া’ সিনেমায়। ওই ছবির মাধ্যমে ছয় বছর পর তিনি চলচ্চিত্রে ফিরলেও এরপর আবার অন্তরালে চলে যান। সিনেমা বা ওটিটিতে কোথাও দেখা যায়নি তাঁকে। তবে তাঁর অভিনীত দুটি নতুন ছবির কথা জানা গেছে—একটি ‘হাওয়া’র পরিচালক মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, অন্যটি এন রাশেদ চৌধুরীর ‘সখী রঙ্গমালা’। এবার যুক্ত হচ্ছেন ‘আন্ধার’-এ।

তবে সিয়াম ও তুষির অভিনয়ের বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। দু’জনেই এ মুহূর্তে ছবিটি নিয়ে মন্তব্য করতে চাননি, যদিও কেউই যুক্ত হওয়ার খবর অস্বীকার করেননি। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে অভিনয়শিল্পীদের নাম।

‘আন্ধার’ নির্মিত হচ্ছে ২২১ বি প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। গল্প লিখেছেন অর্থহীন ব্যান্ডের সাইদুস সালেহীন সুমন, ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরী ও আদনান আদিব খান। শাকিব চৌধুরীর ভাষ্যে, সিনেমাটি বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হবে, যেখানে থাকবে হরর, মিস্ট্রি, থ্রিলার, মার্ডার ও আবেগের মিশ্রণ—যাতে চরিত্রগুলো হবে দর্শকের চেনা জীবনের কাছাকাছি।

প্রযোজনায় রয়েছেন শাকিব চৌধুরী, আদনান ও সারাহ আলী। আগামী মাসেই শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।