খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 30শে শ্রাবণ ১৪৩২ | ১৪ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
দেশের পরিচিত টিকটকার প্রিন্স মামুন বা আব্দুল্লাহ আল মামুনকে ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ভাটারা থানায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ওসি রাকিবুল হাসান।
লায়লা জানান, ‘মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা আমি নিশ্চিত নই। তার বিরুদ্ধে অনেক মামলা চলমান আছে।’
এর আগে গত বছর জুনে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় লায়লা আখতার ফারহাদের দায়ের করা ধর্ষণের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর ট্রাইব্যুনাল মামলাটি খারিজ করে দেন। মামুনের বিরুদ্ধে লায়লা সাইবার নিরাপত্তা আইনে অনলাইনে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছিলেন।
গত ১৩ জুলাই ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নুরে আলমের আদালতে এ আদেশ ঘোষণা করা হয়। সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের সহকারী জুয়েল মিয়া।
তিনি বলেন, সাইবার নিরাপত্তা আইন বাতিল হয়ে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছে। নতুন অধ্যাদেশে মামলার অভিযোগ সংক্রান্ত ধারা না থাকায় আদালত মামলাটি খারিজ করেছেন।
খবরওয়ালা/টিএসএন