ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) ইসরায়েলি সেনাবাহিনী মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানায়, কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী।

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা বলে জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।

এর আগে গতকাল ইসরায়েলের গুরুত্বপূর্ণ চার স্থাপনায় হামলা চালানোর কথা জানায় হুতি বিদ্রোহীরা। এক বিবৃতিতে হুতি জানায়, তারা হাইফা, নেগেভ, উম্মে আল-রাশরাশ এবং বেয়ারশেবাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালিয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।