খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ই আগস্ট ২০২৫, ২:৩১ পিএম
রাঙামাটি জেলা কারাগারে বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মারা গেছেন। তিনি মাদক মামলায় পাঁচ বছর এবং একটি চুরি মামলায় ছয় মাসের সাজা ভোগ করছিলেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। বীর বাহাদুর শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা।
রাঙামাটি জেলা কারাগারের জেলার মজিবুর রহমার মজুমদার জানান, বীর বাহাদুর অসুস্থতা বোধ করলে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, জেলা প্রশাসক থেকে ময়নাতদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর পর্যন্ত মর্গে নিহতের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।
চিকিৎসক মো. শওকত আকবর বলেন, ‘কারাগার থেকে একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ মর্গে রাখা রয়েছে।’
খবরওয়ালা/এফএস
মন্তব্য