ভোটকেন্দ্রে কর্মকর্তা হত্যা মামলায় খালাস বিএনপির ১২৩ নেতা-কর্মী

ঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ছেপড়িকুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুলিতে নিহত হন জবায়দুর রহমান। পরে পুলিশ কনস্টেবল জাহিরুল ইসলাম বাদী হয়ে বিএনপির ১২৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ওই বছরের আগস্টে সদর থানার এসআই আব্দুল মান্নান অভিযোগপত্র জমা দেন। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হালিম বলেন, ‘এটি ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা। প্রিসাইডিং কর্মকর্তা পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। পরে আওয়ামী লীগ সরকার বিএনপির নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়ায়। মামলার কোনো সাক্ষীই অভিযোগের পক্ষে কথা বলেননি।’

তিনি আরও বলেন, ‘১১ বছর আসামিরা হয়রানি ও ঘরছাড়া হয়েছিলেন। বৃহস্পতিবার আদালতের রায়ে সত্যের জয় হলো।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।