১৫ আগস্টের হত্যাকাণ্ড বিশ্ব রাজনীতির কালো অধ্যায় : জাসদ

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে আজ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের ইতিহাসেই নয়, আধুনিক বিশ্ব রাজনীতির ইতিহাসেও একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।

বিবৃতিতে বলা হয়, ওই দিন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়, যা জাতির ইতিহাসের সবচেয়ে শোকাবহ ঘটনা।

জাসদ বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উল্লেখ করে, বঙ্গবন্ধু-বাংলাদেশ-বাঙালি — এই তিনটি অভিন্ন ও অবিচ্ছেদ্য সত্তা। বঙ্গবন্ধু কোনো দল, গোষ্ঠী বা পরিবারের সম্পত্তি নন; তিনি সমগ্র জাতির নেতা এবং স্বাধীনতার স্থপতি।

বিবৃতিতে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধু জাদুঘরকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হিসেবে উল্লেখ করে বলা হয়, আগুনে পুড়িয়ে, ভাস্কর্য বা ম্যুরাল ভেঙে কিংবা ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে বাধা দিয়ে বাঙালির হৃদয় থেকে বঙ্গবন্ধুর স্থান মুছে ফেলা যাবে না।

জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালনের আহ্বান জানিয়েছে।

 

খবরওয়ালা/এসআই

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।