সোহরাওয়ার্দী উদ্যান থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল তিনটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) মোহাম্মদ ইয়াসিন জানান, সোহরাওয়ার্দী উদ্যানের ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে ঢামেক নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যুবকটি ওই এলাকায় থাকতেন এবং নেশা করতেন। পুলিশের ধারণা, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, প্রযুক্তির সহতায় তার নাম পরিচয় সনাক্ত করার জন্য সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।