সাতক্ষীরায় ডোবায় পড়ে প্রাণ গেলো শিশুর

সাতক্ষীরায় বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আলিফ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার কুশখালী ইউনিয়নের বাউকোলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিফ জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, মায়ের সঙ্গে পাশের বাড়িতে গিয়েছিল আলিফ। মা প্রতিবেশীদের সঙ্গে কথা বলছিলেন, এসময় খেলার ফাঁকে পাশের একটি ডোবায় পড়ে যায় সে। কিছুক্ষণ পর খুঁজে না পেয়ে শিশুটির মা চারপাশে খোঁজ শুরু করেন।

একপর্যায়ে ডোবার পানিতে আলিফের মাথা ভেসে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়।  দায়িত্বরত চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টি মৌসুমে গ্রামের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও ডোবায় পানি জমে থাকে। এগুলো সঠিকভাবে ঘেরাও না করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

এ ঘটনায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পাশাপাশি বাড়ির পাশের ডোবা, গর্ত বা পুকুরগুলো নিরাপদ রাখার আহ্বান জানান তারা।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।