উখিয়ায় বেড়িবাঁধ থেকে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের উখিয়ার পালংখালি সীমান্তের বেড়িবাঁধ থেকে মাদক কারবারিদের ফেলে যাওয়া ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪) বিজিবির অধিনায়ক লে. কর্নেল জসীম উদ্দিন।

তিনি জানান, সম্প্রতি উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক পাচারের তথ্য পাওয়ার পর টহল জোরদার করা হয়। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালি বিওপির সীমান্ত এলাকায় বিশেষ টহলদল কাটাখাল এলাকায় অবস্থান নেয়। পরে মিয়ানমার থেকে ৭ জন ব্যক্তি মাছের ঘেরের রাস্তা দিয়ে বেড়িবাঁধের ওপর এলে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে ব্যাগগুলো তল্লাশি করে ৪ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এলাকাজুড়ে আরও তল্লাশি চালানো হলেও অতিরিক্ত কিছু পাওয়া যায়নি।

লে. কর্নেল জসীম উদ্দিন আরও জানান, মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম চলছে। এ ঘটনায় উখিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং উদ্ধার ইয়াবা আলামত হিসেবে থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।