বাজারে সবজির দাম লাগামহীন, বিপাকে ক্রেতারা

কয়েক দিন ধরে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়ে চলেছে, যার প্রভাব আজও বাজারে দেখা গেছে। বিক্রেতাদের দাবি, টানা বৃষ্টি, মৌসুমের শেষ ও সাপ্তাহিক ছুটিতে চাহিদা বৃদ্ধির কারণে দাম চড়ছে। এতে বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা।

শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে বাজারে দেখা গেছে, প্রতি কেজি পেঁপে ৩৫ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা ৮০ টাকা, পটল ৯০ টাকা, ধুন্দুল ৮০ টাকা, টমেটো ১৮০ টাকা, মিষ্টি কুমড়া ৬০ টাকা, মুলা ৮০ টাকা, করোলা ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স ৯০ টাকা, শসা ১০০ টাকা, লম্বা বেগুন ১০০ টাকা, কাঁচা মরিচ ২৮০ টাকা, কঁচু ৬০ টাকা এবং গাজর ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

রাজধানীর সেগুনবাগিচা বাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী খুরশিদ আলম বলেন, সব ধরনের সবজির দাম বেড়েই চলছে, অথচ বাজার নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। এত দাম হলে সাধারণ ক্রেতারা খাবেন কী? মালিবাগ বাজারের ক্রেতা নাজমুল ইসলাম বলেন, বাজারে ৮০-১০০ টাকার নিচে কোনো সবজি নেই, কিছু সবজি এর চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে।

মগবাজারের সবজি বিক্রেতা মুকিদুর রহমান জানান, পাইকারি বাজারে অতিরিক্ত দামে সবজি কিনতে হচ্ছে এবং আড়তে সরবরাহও কম। টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে, ঢাকায় সরবরাহ কমেছে এবং বেশিরভাগ সবজির মৌসুম শেষ হয়ে আসায় দাম আরও বেড়েছে। নতুন সবজি বাজারে ওঠা পর্যন্ত এ অবস্থা চলতে পারে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।