লিভারপুলের নাটকীয় জয়ে শিরোপা ধরে রাখার অভিযানের শুরু

প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার যাত্রা নাটকীয় জয়ে শুরু করল লিভারপুল। অ্যানফিল্ডে বোর্নমাউথকে ৪-২ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরুতে শ্রদ্ধা জানানো হয় লিভারপুলের সাবেক তারকা দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভাকে। জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান জোতা। এক মিনিট নীরবতা এবং ২০তম মিনিটে করতালির মধ্য দিয়ে তাদের স্মরণ করা হয়। জোতা একসময় লিভারপুলের ২০ নম্বর জার্সি পরতেন।

লিভারপুলের নতুন সাইনিং হুগো একিতিকে প্রথমে গোল করেন এবং পরে দ্বিতীয়ার্ধে কোডি গাকপোকে অ্যাসিস্ট করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে বোর্নমাউথের আঁতোয়ান সেমেনিও দ্বিতীয়ার্ধে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান।

শেষ মুহূর্তের নাটকীয়তায় ৮৮তম মিনিটে ফেদেরিকো কিয়েসা তার প্রথম প্রিমিয়ার লিগ গোল করে লিভারপুলকে ফের এগিয়ে নেন। যোগ করা সময়ে মোহাম্মদ সালাহ গোল করে জয়ের ব্যবধান বাড়ান। এই গোলের মাধ্যমে সালাহ প্রিমিয়ার লিগ কিংবদন্তি অ্যান্ড্রু কোলের রেকর্ডে ভাগ বসান। তার এখন মোট ১৮৭টি লিগ গোল, যা তাকে সর্বকালের চতুর্থ সর্বোচ্চ গোলদাতায় পরিণত করেছে। তার ওপরে রয়েছেন ওয়েইন রুনি (২০৮), হ্যারি কেইন (২১৩) ও অ্যালান শিয়ারার (২৬০)।

তবে জয়ের মাঝেই লিভারপুল শিবিরে দুশ্চিন্তা রয়ে গেছে। কারণ, ডিফেন্সে বারবার ভেঙে পড়ছে দলটি। বোর্নমাউথের বিপক্ষেও দুটি গোল হজম করতে হয়েছে কাউন্টার অ্যাটাকে। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে হুগো একিতিকে ও ফ্লোরিয়ান ভার্টজকে দলে নিলেও রক্ষণভাগ এখনো দুর্বল মনে হচ্ছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।