হিলি স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ আজ

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে আজ।

শনিবার (১৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।

তিনি বলেন, ‘জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রমও বন্ধ রয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে পুনরায় কার্যক্রম চালু হবে।’
 
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, ‘সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও অন্যান্য দিনের মতো ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।