পুকুরে গোসল করতে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) বিকেলে ছদাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে রয়েছেন ছদাহা ইউনিয়নের মৃত সিরাজুল ইসলামের মেয়ে হুজাইরা নূর (৮) এবং উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মনু ফকিরহাট এলাকার জয়নাল আবেদীনের মেয়ে আফিফা আবেদীন (২২)। আফিফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, আফিফা খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। শনিবার বিকেলে খালাতো বোন হুজাইরার সঙ্গে পুকুরে গোসল করতে নেমে হঠাৎ হুজাইরাকে পানিতে ডুবতে দেখে তাকে বাঁচাতে গিয়ে দুজনেই পানিতে ডুবে যান।

স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান বলেন, ‘পুকুরে গোসল করতে নেমেছিল দুজন। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।