ঝিনাইদহে ভ্যানভাড়া চাওয়াকে কেন্দ্র দুইপক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় ভ্যানভাড়া চাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ধাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানা়ন, শনিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে দুই যাত্রীর কাছ থেকে ভাড়া চাওয়াকে কেন্দ্র করে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলী ও রবিউল ইসলামের মাঝে হাতহাতি হয়। তারা দুইজন ধাওড়া গ্রামের আইয়ুব মন্ডল ও স্বপন মন্ডলের সামাজিক দলের সমর্থক।

হাতাহাতির ঘটনায় রবিবার সকাল থেকেই ধাওড়া গ্রামে উত্তেজনা চলছিল। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। যারা আহত হয়েছে তাদের হাসপাতালে ভর্তি রয়েছেন। এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।