কুয়েতে ভেজাল মদে ২৩ জনের প্রাণহানি, মূলহোতা বাংলাদেশি গ্রেপ্তার

কুয়েতে ভেজাল মদ উৎপাদন ও বিক্রির অভিযোগে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সম্প্রতি এই ভেজাল মদ্যপানে ২৩ জনের মৃত্যু হয়েছে এবং অসুস্থ হয়েছেন শতাধিক মানুষ।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে ‘অপরাধী চক্রের মূলহোতা’ একজন বাংলাদেশি নাগরিক।

অ্যালকোহল আমদানি, উৎপাদন ও বিক্রি কুয়েতে সম্পূর্ণ নিষিদ্ধ। তবে অবৈধ চক্রগুলো মদ তৈরি করে বাজারজাত করে থাকে। এসব ভেজাল মদে ব্যবহৃত হয় বিষাক্ত রাসায়নিক, যা প্রায়ই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

শনিবার এক বিবৃতিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে ছয়টি অবৈধ মদের কারখানা জব্দ করা হয়েছে এবং আরও চারটি স্থাপনা সিলগালা করা হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভেজাল মদ্যপানের কারণে মিথানল বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত ১৬০ জন। এর মধ্যে ২৩ জন মারা গেছেন, যাদের অধিকাংশই এশীয় নাগরিক। এর আগে এ ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও সর্বশেষ সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে এক নেপালি নাগরিক পুলিশের কাছে স্বীকার করেছে কীভাবে মিথানল মিশিয়ে মদ তৈরি ও বিক্রি করা হতো। আবাসিক ও শিল্প এলাকায় পরিচালিত অভিযানে এই অবৈধ কারখানাগুলো শনাক্ত করে জব্দ করেছে কর্তৃপক্ষ।

 সূত্র: রয়টার্স

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।