ধর্মব্যবসায়ীদের কোনো স্থান বাংলাদেশে হবে না: রুমিন ফারহানা

বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায়, তারা এই দেশের চিরায়ত সম্প্রীতির শত্রু। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা বাংলাদেশে হবে না।

রবিবার (১৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্‌যাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম—সবাই মিলে গড়ে উঠেছে। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাধারণ মানুষ ধর্ম নিয়ে বিভাজন চায় না। কিন্তু একটি মহল ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়ে বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। দেশের মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে।

তিনি আরও বলেন, শ্রীকৃষ্ণ মানবপ্রেম, সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর উদাহরণ রয়েছে। দ্রৌপদীর পাশে দাঁড়িয়ে নারীর মর্যাদা রক্ষার যে শিক্ষা তিনি দিয়েছেন, তা আজও প্রাসঙ্গিক। তাই নারীকে সম্মান জানানোই শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা।

মাতৃসম্মেলনে সভাপতিত্ব করেন শ্রীমতী ঊষা আচার্য্য। উদ্বোধক ছিলেন মা কানন বালা দেবী (সন্তোষী মা)। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। এ ছাড়া মাতৃ আলোচনায় অংশ নেন শিক্ষিকা মৌসুমি চৌধুরী, বৃষ্টি বৈদ্য, অশ্রু চৌধুরী, সোমা দাশ ও অধ্যাপিকা অপর্না বিশ্বাস।
ধর্মীয় আলোচনায় বক্তব্য রাখেন অধ্যাপক রুপন ধর, শিক্ষক উত্তম কুমার চক্রবর্ত্তী, মাস্টার অজিত কুমার শীল, শ্রীমৎ স্বামী দীপানন্দ পুরী মহারাজসহ সনাতন ধর্মগুরুেরা।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।