শাকিব খানের সিনেমায় নায়িকা হচ্ছেন তানজিন তিশা

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান আসছেন নতুন ছবিতে। সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এর শুটিং। ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। নির্মাণের দায়িত্বে আছেন বিজ্ঞাপন ও নাটকের নির্মাতা সাকিব ফাহাদ। শুটিং হবে মূলত থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে।

এই ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৌখিকভাবে সব কিছু ঠিক হলেও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

দেশের কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, শাকিব খান নাকি এতে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন। তবে ঘনিষ্ঠ সূত্রের দাবি, তিনি সরাসরি সেনা কর্মকর্তার ভূমিকায় থাকছেন না। বরং তাঁকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্টের চরিত্রে, যিনি দেশের জন্য ধারাবাহিকভাবে দুঃসাহসী অপারেশন পরিচালনা করেন।

গল্পে বাস্তব ঘটনার ছোঁয়া থাকলেও এতে যুক্ত হয়েছে নাটকীয়তা ও অ্যাকশন। পাশাপাশি তুলে ধরা হবে দেশের রাজনৈতিক পরিস্থিতি, দায়িত্ব পালনে এক এজেন্টের মানসিক টানাপোড়েন এবং তার ব্যক্তিগত জীবনের দ্বন্দ্ব।

শাকিব খানকে নিয়ে এটি হতে যাচ্ছে সাকিব ফাহাদের প্রথম চলচ্চিত্র। জানা গেছে, সেপ্টেম্বরেই শুরু হবে শুটিং, আর ডিসেম্বরেই মুক্তি পাবে ছবিটি। একই সময়ে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যের প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে সিনেমাটি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।