ইবির বঙ্গবন্ধু হল প্রভোস্টের দায়িত্ব নিলেন অধ্যাপক ড. শফিকুল

ইবি প্রতিনিধি ॥ ইবির বঙ্গবন্ধু হল প্রভোস্টের দায়িত্ব নিলেন অধ্যাপক ড. শফিকুল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো: শফিকুল ইসলাম। গতকাল শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে হল প্রভোস্টের কার্যালয়ে সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন নবনিযুক্ত প্রভোস্টকে তার দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং হলের শিক্ষার্থীদের উপস্থিতিতে নবনিযুক্ত প্রভোস্টকে ফুল এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।

 

ইবির বঙ্গবন্ধু হল প্রভোস্টের দায়িত্ব নিলেন অধ্যাপক ড. শফিকুল

 

ইবির বঙ্গবন্ধু হল প্রভোস্টের দায়িত্ব নিলেন অধ্যাপক ড. শফিকুল

এর আগে ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়। আদেশে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন-এর মেয়াদ শেষ হওয়ায় ৩০ মার্চ থেকে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম-কে পরবর্তী ০১ (এক) বছরের জন্য উক্ত হলের প্রভোষ্ট হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। এ বিষয়ে নতুন দায়িত্ব গ্রহনের পর অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি বঙ্গবন্ধু হলের ছাত্র ছিলাম। হলের ছাত্র হিসেবে এই হলের প্রথম প্রভোস্ট আমি। আমি আমার হল জীবনে হলে থাকাকালীন একদিনও হলের বাইরে খাবার খাই নি। হলের ছোটখাটো বিষয় আমার জানা আছে। আমি নিজে স্বপ্ন দেখতে পছন্দ করি এবং এই হলের ছাত্রদের আমি স্বপ্ন দেখাতে চাই। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যেনো এই বঙ্গবন্ধুর নামের হলের ছাত্ররা অবদান রাখতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।