‘কার কতজন সুগার ড্যাডি, কার বন্ধু দুবাইয়ের শেখ, এসব নিয়েই আলোচনায় থাকেন নায়িকারা’

৮০ ও ৯০–এর দশকের জনপ্রিয় চিত্রনায়িকা নূতন দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে। সম্প্রতি এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি শিল্পী সমিতি ও বর্তমান চলচ্চিত্র শিল্প নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

নূতনের অভিযোগ, শিল্পী সমিতি নূতন নামে একজন অভিনেত্রী আছেন, সেটিই ভুলে গেছে। খোঁজখবর তো দূরের কথা। তিনি বলেন, ’বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক নামকাওয়াস্তে পদ আগলে রেখেছেন। এর মধ্যে একজন ধর্মীয় লেবাস পরে সোশ্যাল মিডিয়ায় গরম গরম বয়ান দেন। কীভাবে সত্যকে মিথ্যা বলতে হয়, তা ওরা ভালো করেই রপ্ত করেছেন।’

প্রয়াত অভিনেত্রী অঞ্জনার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদের প্রসঙ্গ টেনে নূতন বলেন, এর পুরো খরচ অভিনেতা আলমগীর বহন করলেও কৃতিত্ব কুড়িয়ে নেন সেই লেবাসধারী সমিতির নেতা। এর ফলে আলমগীরের সঙ্গে সমিতির দূরত্ব তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।

চলচ্চিত্রের অবস্থা প্রসঙ্গে নূতন বলেন, ‘নায়িকাদের মধ্যে শাবানা, ববিতা, কবরীর পর শাবনূর, মৌসুমী, পূর্ণিমা শেষ সফল বংশধর। এখনকার নায়িকাদের কাজের চেয়ে বেডরুমের খবরই প্রকাশ্যে বেশি আসে। কার কতজন সুগার ড্যাডি, কার বন্ধু দুবাইয়ের শেখ—এসব নিয়েই বেশি আলোচনায় থাকেন তাঁরা। কেউ আবার উটের দুধ নিয়ে ভাইরাল হচ্ছেন। শিল্পচর্চার সময় কই ওদের?’

তিনি আরও জানান, এফডিসিতে কিছু তথাকথিত বিত্তশালী ব্যক্তি কাঁচা টাকার জোরে প্রযোজক সাজেন। মহরত করলেও তাদের ছবির বেশিরভাগই আর মুক্তি পায় না। বরং তারা সিনেমার নাম ভাঙিয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়েন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।