সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ৫ বাংলাদেশি নারীকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক পাঁচ বাংলাদেশি নারীকে ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে কমান্ডার পর্যায়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 এতে বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম এবং ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আরভিন্দ পাঠানিয়া উপস্থিত ছিলেন।

ফেরত আসা নারীরা হলেন—জেসমিন সুলতানা (৩৬), পারভীন খাতুন (৩৮), শিরিনা পারভীন (৩২), আমিনা আক্তার (৪০) ও লাবণী আক্তার (৩০)। তাদের তেঁতুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, তারা এক বছর ধরে ভারতের গুজরাটে বাসাবাড়ি ও পার্লারে কাজ করতেন। ৪/৫ দিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে শিলিগুড়িতে নিয়ে যায় এবং বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তুলে দেয়। বিজিবি তাদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, ৫ জনকে বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে। তেঁতুলিয়া থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।