হামলার শিকার প্রধান শিক্ষক, লাইভে এসে শাস্তির দাবি

চট্টগ্রামের পটিয়ার হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে হামলাকারীদের শাস্তির দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে পৌর সদরের ফৌজ্জারপুল এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি জানান, কিছু ব্যক্তি তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে এবং মব তৈরি করে হামলার পরিকল্পনা করেছিল। বিষয়টি তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েও ছিলেন।

জানা গেছে, গত ৫ আগস্ট স্থানীয় কিছু ব্যক্তি প্রধান শিক্ষক শ্যামল দের পদত্যাগ দাবি করে প্রতিবাদ সভা, মানববন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি প্রদান করেন। এছাড়া স্কুলের একটি এডহক কমিটিও সম্প্রতি ঘোষণা করা হয়েছে, যার সদস্যদের মধ্যে শ্যামল দেও রয়েছেন।

ঘটনার দিন শিক্ষক শ্যামল দে পটিয়ার ডাকবাংলো থেকে গাড়িতে উঠে স্কুলের দিকে যাচ্ছিলেন। ফৌজ্জারপুল এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাকে কিল ও ঘুষ মেরে লাঞ্ছিত করেন।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষক শ্যামল দে উভয়ই হামলার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করেছেন। পাশাপাশি তিনি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাধারণ ডাইরি করেছেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।